পুলিশ আধিকারিককে আক্রমন বিজেপি নেতার
দি নিউজ লায়নঃ খুনের মামলায় প্রেপ্তার বিজেপি নেতাদের ছাড়তে হবে পুলিশ আধিকারিকদের খোলা হুঙ্কার একাধিক মামলায় অভিযুক্ত বিজেপি নেতা সায়ন্তন বসুর। মঙ্গলবার অপমানজনক ভাষায় প্রকাশ্য জনসভা থেকে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার আইসিকে আক্রমন করলেন তিনি। জনসভায় আইসির চেয়ার ধরে তিনি বলেন শিলিগুড়ি থানার আইসি রাম মন্দিরের পতাকে লাগাতে বাধা দিচ্ছেনা। গেরুয়া পাতাকা পশ্চিমবঙ্গে না লাগলে কি পাকিস্তান ও বাংলাদেশে লাগবে! জনসভা থেকে উক্ত পুলিশ আধিকারিককের পদ মর্যাদাকে বিন্দুমাত্র রেয়াদ না করে অপমানজনক ভাষায় আইসিকে টার্গেটে রেখে সায়ন্তন বসুর প্রকাশ্যে হুঙ্কার দুমাস পর কপালে দুঃখ আছে।
তার ভাষায় বিজেপিও কাল দক্ষিণ কলকাতায় দিয়েছে দে দমা দম। বিজেপির সবাই গান্ধীজিতে বিশ্বসি নয়। আমাদের কার্যকর্তারা তৈরি হয়েছে।রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের উপস্থিতিতে তিনি বলেন উলেন রায়ের খুনের ঘটনায় দিলীপ ঘোষ ও আমার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। আজকে লিখে রেখে দিন যে পুলিশ আধিকারিকরা এধরনের কান্ড করছেন আর দুমাস পর তাদের কপালে দুঃখ আছে খোলা ফরমান জারি বিজেপি নেতা সায়ন্তন বসুর।
তবে এদিন বিজেপি নেতার আস্ফালন এখানেই শেষ হয়নি বরং ময়নাগুড়ির তৃনমূল কর্মী খুনের ঘটনায় অভিযুক্ত যে চারজন বিজেপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ, সে প্রসঙ্গ টেনে এদিন জনসভার মঞ্চ থেকে সেই চার খুনের অভিযুক্তকে ছাড়তে হবে বলে পুলিশকে খোলাখুলি হুঙ্কার দেন তিনি। সায়ন্তন বাবু বলেন পুলিশকে বলছি যদি না ছাড়েন যেদিন ক্ষমতায় আসবো সেদিনে ময়নাগুড়ির সব পুলিশকে সুন্দরবনে পাঠাবো। যাক সেখানে বাঘের সঙ্গে কুমীরের সঙ্গে লড়াই করুক। প্রয়োজনে নতুন থানা বানাবো। জঙ্গলের মধ্যে ঢোকাবো। তবে শুরু থেকেই ধমকে- চমকেও এদিন জনসভার মাঠে মানুষকে বাগে রাখতে ব্যর্থ হয় বিজেপি। হাতে গোনা ২০০-২৫০লোক এদিন জমায়েত করা হয় বিভিন্ন জায়গা থেকে শিলিগুড়ির কেন্দ্র বাঘাযতীন ময়দানে।তবে দিলীপ ঘোষের ব্যক্তব্যের মাঝেই মাঠ ফাঁকা করে বেরিয়ে যান সমর্থকেরা। খালি মাঠেই মমতা বিরোধী মন্ত্রনা গাইলেন দিলীপ ঘোষ।

Post a Comment